আপনি কি জানতে চান আপনার জমি বা কেনার আগ্রহ থাকা জমিটির বৈধ মালিকানা কার নামে? বর্তমানে অনলাইনে খুব সহজেই নাম দিয়ে জমির মালিকানা যাচাই করা যায়। এই পদ্ধতিতে আপনি জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর, মালিকের নাম, জমির পরিমাণ ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
খতিয়ানের অর্থ হল ‘হিসাব’। সাধারণভাবে স্বত্ব সংরক্ষণ ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে জরীপ বিভাগ কর্তৃক প্রত্যেক মৌজার ভূমির মালিক বা মালিকগণের নাম, পিতা অথবা স্বামীর নাম, ঠিকানা, হিস্যা (অংশ) এবং তাদের স্বত্ত্বাধীন দাগসমূহের নম্বরসহ ভূমির পরিমাণ, শ্রেণী, এদের জন্য দেয় খাজনা ইত্যাদি বিবরণ সহ ক্রমিক সংখ্যা অনুসারে যে স্বত্ব তালিকা বা স্বত্ত্বের রেকর্ড প্রস্তুত করা হয় তাদের প্রত্যেকটিকে খতিয়ান বলা হয় এবং উক্ত রেকর্ডকে স্বত্ত্বের রেকর্ড বা রেকর্ড অব রাইট্স (ROR) বলা হয়।